ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

দীর্ঘ ১৯ বছর পর বসছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন, ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জে ই সি) নবম বৈঠকে যোগ দিতে আজ রবিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। দীর্ঘ ১৯ বছর পর দুই দেশের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে দুই দেশের জেইসির সর্বশেষ বৈঠক হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায়।

আগামীকাল সোমবার ঢাকায় নবম জেইসি বৈঠক অনুষ্ঠিত হবে।

এই বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি সহায়তা, আর্থিক পরিষেবা, ব্যাংকিং সহ নানা খাতের উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এই সময়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জেইসি বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, পাকিস্তানের অর্থনীতিবিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা বৈঠকে যোগ দেবেন বলে কথা ছিল।

তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় পেট্রোলিয়াম মন্ত্রী মালিক তিন দিনের সফরে ঢাকায় আসছেন। ঢাকা সফরের সময় জেইসি বৈঠকের পাশাপাশি পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক একাধিক সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসামির খোঁজে পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের অভিযান: স্ত্রী-ভাই-ভাবীকে মারধরের অভিযোগ, আহত ২ হাসপাতালে

দীর্ঘ ১৯ বছর পর বসছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন, ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫