ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের লড়াইয়ে নিহত ১, আহত ২০ জন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে মো. নাসির উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাসির ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুসারে, দীর্ঘদিন ধরে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার গোষ্ঠীর সঙ্গে একই গ্রামের সাচ্চু গ্রুপের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় সাচ্চু গ্রুপের সদস্য নাসির উদ্দিন মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তি: রাজনৈতিক সদিচ্ছা ও প্রাতিষ্ঠানিক সংস্কারই কি একমাত্র পথ?

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের লড়াইয়ে নিহত ১, আহত ২০ জন

আপডেট সময় : ০৯:৪৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫