ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাত: নরসিংদীতে ছেলের হাতে খুন মা, ঘাতক গ্রেপ্তার

নরসিংদীর পলাশ উপজেলায় টাকা না পেয়ে হাফেজা খাতুন বিউটি (৪৫) নামে এক মাকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার ছেলে। রোববার সকালে জনতা জুটমিলের মহিলা কলোনী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ছেলে আবিদ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পলাশ থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাফেজা খাতুন বিউটি ঘোড়াশাল পৌর এলাকার আদর্শ গ্রামের বাসিন্দা এবং মৃত শামসু উদ্দিনের মেয়ে। তিনি জনতা জুটমিলের একজন নারী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে ডিউটি শেষে রোববার সকালে হাফেজা খাতুন বিউটি জুটমিল থেকে বেরিয়ে মহিলা কলোনীর প্রথম গেটের কাছে পৌঁছান। এ সময় তার ছেলে আবিদ হোসেন মায়ের কাছে টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে আবিদ তার সঙ্গে থাকা ছুরি দিয়ে মায়ের পেটে উপর্যুপরি আঘাত করে। ছুরির আঘাতে বিউটি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জনতা জুটমিলের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার রাতে সেখানে তার অস্ত্রোপচার করা হয়। তবে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাত পৌনে ৪টার দিকে তিনি মারা যান।

এদিকে, ঘটনার পরপরই স্থানীয়রা আবিদ হোসেনকে হাতেনাতে আটক করে পলাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ৩০২ ধারায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। আটক আবিদ হোসেন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। নিহত হাফেজা খাতুন বিউটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে এজলাসে বিচারকের ছোড়া পেপারওয়েটের আঘাতে শিক্ষানবিশ আইনজীবী আহত

টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাত: নরসিংদীতে ছেলের হাতে খুন মা, ঘাতক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬