ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ডাবল হর্স নকআউট ০০২: আন্তর্জাতিক মার্শাল আর্ট রিংয়ে লড়বেন হবিগঞ্জের শারমিনা

দেশের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা ‘ডাবল হর্স নকআউট ০০২’-এ লড়তে আবারও রিংয়ে নামছেন হবিগঞ্জের কৃতি নারী ফাইটার শারমিনা বেগম। আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর অভিজাত হোটেল র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের উৎসব বলরুমে এই রোমাঞ্চকর লড়াই অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ ফাইটাররা অংশ নিচ্ছেন। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই বিশেষ ইভেন্টটি আয়োজিত হচ্ছে।

শারমিনা বেগম বাংলাদেশের উদীয়মান ও শক্তিশালী নারী ফাইটারদের মধ্যে অন্যতম। হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাবের এই অ্যাথলেট গত আসরেও নিজের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছিলেন। এবার আরও বেশি আত্মবিশ্বাস ও প্রস্তুতি নিয়ে শিরোপার লক্ষ্যে লড়াই করবেন তিনি। ইতিপূর্বে বিদেশের মাটিতেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছেন শারমিনা। নিজ দেশে এমন বিশ্বমানের আয়োজনকে খেলোয়াড়দের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে শারমিনা বলেন, “পেশাদার এই আয়োজন আমাদের মতো খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রমাণের সুযোগ করে দেয় এবং সামনে এগিয়ে যেতে দারুণভাবে অনুপ্রাণিত করে।”

ক্রীড়া পরিবারের সন্তান শারমিনার রক্তেই মিশে আছে লড়াইয়ের নেশা। তার বাবা শিপন মিয়া ছিলেন একজন ফুটবলার এবং তার দাদা বাংলাদেশ সেনাবাহিনীর একজন অভিজ্ঞ বক্সার হিসেবে পরিচিত ছিলেন। পূর্বপুরুষদের সেই ঐতিহ্য ধরে রেখে বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চান তিনি। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শারমিনা বলেন, “আমি দেশের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বহুদূর যেতে চাই। আমার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত খেলে দেশের জন্য বড় কোনো অর্জন বয়ে আনা।”

শারমিনার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্শাল আর্ট কোচ বাবুল আহমেদ রুবেল। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও সুশৃঙ্খল প্রশিক্ষণের মাধ্যমে তিনি শারমিনাকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত করেছেন। কোচ রুবেল জানান, ডাবল হর্স নকআউট ছাড়াও আগামী মার্চ মাসে গ্রিসে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক ম্যাচে শারমিনার অংশ নেওয়ার কথা রয়েছে। আসন্ন এই টুর্নামেন্টে শারমিনার সাফল্য কামনায় তিনি সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইপ্রাসে চরম সতর্কতা: রাডারে রহস্যময় বস্তু, পাফোস বিমানবন্দর খালি

ডাবল হর্স নকআউট ০০২: আন্তর্জাতিক মার্শাল আর্ট রিংয়ে লড়বেন হবিগঞ্জের শারমিনা

আপডেট সময় : ১০:৪২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬