ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান, স্থগিত করল বিশ্বকাপ প্রস্তুতি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনড় অবস্থানের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে যৌক্তিক ও বৈধ আখ্যা দিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হতে যাওয়া এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে বিশ্ব ক্রিকেটে বর্তমানে চরম অনিশ্চয়তা বিরাজ করছে। পিসিবি জানিয়েছে, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের উত্থাপিত নিরাপত্তা শঙ্কাকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। বোর্ড কর্মকর্তাদের মতে, আইসিসি যদি সকল দেশের নিরাপত্তা নিশ্চিত করে একটি সম্মানজনক সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে পাকিস্তানও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কি না, তা গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনা করা হবে।

ইতোমধ্যেই পাকিস্তান জাতীয় দলের সকল ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পিসিবি। একই সাথে টিম ম্যানেজমেন্টকে একটি বিকল্প পরিকল্পনা বা ‘ব্যাকআপ প্ল্যান’ প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যেন টুর্নামেন্ট থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ালে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়া যায়।

পিসিবির অভ্যন্তরীণ সূত্রমতে, আয়োজক হওয়ার দোহাই দিয়ে কোনো নির্দিষ্ট দেশের ওপর আইসিসি বা আয়োজক দেশের চাপ প্রয়োগ করা কোনোভাবেই কাম্য নয়। মূলত বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের প্রতি সংহতি জানিয়েই পাকিস্তান এই কঠোর অবস্থান গ্রহণ করেছে, যা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ওপর নতুন করে চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ ও সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতার আহ্বান আবদুস সালামের

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান, স্থগিত করল বিশ্বকাপ প্রস্তুতি

আপডেট সময় : ০২:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬