ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

রাজধানীতে নিজ কক্ষে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, চাঞ্চল্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগের আনন্দবাজার সেক্রেটারিয়েট রোডের একটি বাসা থেকে কমল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে নিজের কক্ষে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন বলে জানা গেছে।

ঘটনার পর স্বজনরা কমলের কক্ষের দরজা ভেঙে তাকে ফ্যানের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত পৌনে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

প্রাথমিকভাবে, আত্মহত্যার কারণ সম্পর্কে মৃতের বাবা মো. কামাল কিছু জানাতে পারেননি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

২০২৬ সালের শান্তি নোবেলের দৌড়ে ২৮৭ প্রার্থী, আলোচনায় ট্রাম্পের নাম

রাজধানীতে নিজ কক্ষে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, চাঞ্চল্য

আপডেট সময় : ১১:৪৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬