ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

অস্ট্রেলিয়ান ওপেন: আলকারাজ-সাবালেঙ্কার দাপট, ভেনাসের অকাল বিদায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মেলবোর্নে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের উদ্বোধনী দিনে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন ফেভারিটরা। পুরুষ এককে শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ ও নারী এককে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা দাপুটে জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন। তবে টুর্নামেন্টের প্রথম দিনেই বিদায় নিতে হয়েছে টেনিস কিংবদন্তি ভেনাস উইলিয়ামসকে। এছাড়াও আলেকজান্ডার জভেরেভ, এমা রাদুকানু, এলিনা সোভিতোলিনা এবং জেসমিন পাওলিনিও জয় দিয়ে শুরু করেছেন তাদের মেলবোর্ন অভিযান।

রড লেভার অ্যারেনায় স্প্যানিশ সুপারস্টার কার্লোস আলকারাজ অস্ট্রেলিয়ার অ্যাডাম ওয়ালটনকে সরাসরি সেটে হারিয়েছেন। ফেভারিটের মতোই খেলেছেন তিনি। প্রথম সেটে ৬-৩ গেমে জিতে দ্রুত এগিয়ে যান। দ্বিতীয় সেটে ওয়ালটন কিছুটা প্রতিরোধ গড়লেও টাইব্রেকারে আলকারাজের কাছে ৭-২ গেমে হেরে যান। শেষ সেটেও আলকারাজের দাপট অব্যাহত থাকে, ৬-২ গেমে সেটটি জিতে ম্যাচ নিজের করে নেন এই শীর্ষ বাছাই।

পুরুষ এককের আরেক ম্যাচে জয় পেয়েছেন জার্মানির আলেকজান্ডার জভেরেভ। কানাডার গ্যাব্রিয়েল ডিয়াল্লোকে হারাতে অবশ্য তাকে বেশ বেগ পেতে হয়েছে। প্রথম সেট টাইব্রেকারে ৬-৭ (১-৭) গেমে হেরে পিছিয়ে পড়েন জভেরেভ। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিনি পরের তিনটি সেট ৬-১, ৬-৪ এবং ৬-২ গেমে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন। আসরের তৃতীয় বাছাই হিসেবে তার এই জয় প্রত্যাশিতই ছিল।

নারী এককে শিরোপা ধরে রাখার মিশনে দারুণ শুরু করেছেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। শীর্ষ বাছাই হিসেবে তিনি ফরাসি প্রতিপক্ষ টিয়ান্টসোয়া সারাহ রাকোতোমাঙ্গা রাজাওনাহকে সরাসরি সেটে ৬-৪ ও ৬-১ গেমে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তবে উদ্বোধনী দিনের সবচেয়ে বড় অঘটনটি ঘটেছে ভেনাস উইলিয়ামসের বিদায়ের মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের এই অভিজ্ঞ তারকা সার্বিয়ার ওলগা ড্যানিলোভিচের কাছে ৭-৬ (৭-৫), ৩-৬ ও ৪-৬ গেমে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

অন্যদিকে, ব্রিটিশ তারকা এমা রাদুকানু থাইল্যান্ডের মানানচায়া সবংকেওকে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে শুভ সূচনা করেছেন। ইউক্রেনের এলিনা সোভিতোলিনা স্পেনের ক্রিস্টিনা বুসকাকে ৬-৪ ও ৬-১ গেমে এবং ইতালির জেসমিন পাওলিনি বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচকে ৬-১ ও ৬-২ গেমে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে নিজেদের জায়গা করে নিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলা, ইরানের পাল্টা জবাবের ইঙ্গিত

অস্ট্রেলিয়ান ওপেন: আলকারাজ-সাবালেঙ্কার দাপট, ভেনাসের অকাল বিদায়

আপডেট সময় : ০৩:৪৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬