ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

পয়েন্ট হারাল আর্সেনাল, বায়ার্ন ও আল নাসরের দাপুটে জয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল আর্সেনাল। নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ম্যানচেস্টার সিটির পরাজয়ে গানারদের সামনে ব্যবধান বাড়ানোর পথ প্রশস্ত হলেও নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে মিকেল আর্তেতার শিষ্যদের। অন্যদিকে, জার্মান বুন্দেসলিগায় প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ এবং সৌদি প্রো লিগে ঘামঝরানো জয় তুলে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর।

ম্যানচেস্টার ডার্বিতে সিটির হারে লিগ টেবিলের শীর্ষস্থানে ৯ পয়েন্টের লিড নেওয়ার সুযোগ ছিল আর্সেনালের সামনে। কিন্তু নটিংহ্যাম ফরেস্টের রক্ষণভাগের দৃঢ়তায় জালের দেখা পায়নি লন্ডনের ক্লাবটি। পুরো ম্যাচে আক্রমণে আধিপত্য বজায় রাখলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় শেষ পর্যন্ত ০-০ ব্যবধানে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। এটি লিগে গানারদের টানা দ্বিতীয় ড্র; এর আগের ম্যাচে লিভারপুলের বিপক্ষেও পয়েন্ট ভাগাভাগি করেছিল তারা।

লিগ টেবিলের বর্তমান চিত্র অনুযায়ী, ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। দিনের অন্য ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে যাওয়া ম্যানচেস্টার সিটি সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এক ম্যাচ কম খেলে একই পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাস্টন ভিলা। এছাড়া লিভারপুল ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ এবং ৩৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

জার্মান ফুটবলে অবশ্য ভিন্ন চিত্র দেখা গেছে। আরবি লাইপজিগের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৫-১ ব্যবধানের বিশাল জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ২০ মিনিটে রোমুলোর গোলে লাইপজিগ লিড নিলেও এরপর শুরু হয় বাভারিয়ানদের গোল উৎসব। বায়ার্নের হয়ে একে একে লক্ষ্যভেদ করেন সের্গে জিনাব্রি, হ্যারি কেইন, ইউনাথান টাহ, আলেসান্দার পাভলোভিচ ও মাইকেল ওলিসে। গোলপোস্টের নিচে অভিজ্ঞ মানুয়েল নয়ারের দৃঢ়তা এবং আক্রমণে কেইনের নৈপুণ্যে জয়টি সহজ হয় বায়ার্নের জন্য। এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা বায়ার্ন এখন দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে।

এদিকে সৌদি আরবের ঘরোয়া লিগেও জয়ের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াদের আল-আউয়াল পার্ক স্টেডিয়ামে আল শাবাবের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-২ গোলে জিতেছে আল নাসর। নতুন বছরে এটি রোনালদোর দলের প্রথম জয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলা, ইরানের পাল্টা জবাবের ইঙ্গিত

পয়েন্ট হারাল আর্সেনাল, বায়ার্ন ও আল নাসরের দাপুটে জয়

আপডেট সময় : ০৩:৪৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬