ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

ডিএনসিসির অভিযানে ১৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, লাইসেন্স হালনাগাদ না করা এবং খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে। রবিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পরিচালিত এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত ১৫টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে।

ডিএনসিসির রাজস্ব বিভাগ এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে ট্রেড লাইসেন্স ও বিজ্ঞাপন লাইসেন্স না থাকা, লাইসেন্স হালনাগাদ না করা এবং খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের মতো গুরুতর অনিয়মগুলো চিহ্নিত করা হয়। এসব অপরাধে প্রায় ১৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

রবিবার সকালে ডিএনসিসির ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী মোহাম্মদপুর রিং রোড ও আদাবর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গবেষণানির্ভর কৃষি উন্নয়নে জোর দিচ্ছে তারেক রহমান সরকার: কৃষিমন্ত্রী

ডিএনসিসির অভিযানে ১৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০১:৩৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬