ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর গেন্ডারিয়ার ভাট্টিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম আকাশ সরকার, তিনি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গতকাল (রোববার) সন্ধ্যায় ম্যাচ থেকে তার মরদেহ উদ্ধার করে গেন্ডারিয়া থানা পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী একই বাসায় থাকা ইশতিয়াক জানান, তিনি নিজের পরীক্ষার জন্য পড়াশোনা করছিলেন। এমন সময় নিহত শিক্ষার্থীর এক বান্ধবী তাকে ফোন করে জানান। এরপর তিনি আকাশের কক্ষে ধাক্কা দিতে থাকেন। এক পর্যায়ে দরজা খুলে গেলে তিনি আকাশের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, রাত সাড়ে ৯টার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গবেষণানির্ভর কৃষি উন্নয়নে জোর দিচ্ছে তারেক রহমান সরকার: কৃষিমন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৫৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬