ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকির প্রতিবাদ, ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না: ডেনমার্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রস্তাব এবং এ নিয়ে ইউরোপীয় দেশগুলোর বিরোধিতার জেরে শুল্ক আরোপের হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছে ডেনমার্ক। দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউরোপকে কোনোভাবেই ‘ব্ল্যাকমেইল’ করা যাবে না।

ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করছে, এমন আটটি ইউরোপীয় দেশের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিল। এই হুমকি ট্রান্স আটলান্টিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে ইউরোপীয় নেতারা মনে করছেন।

এই গুরুতর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সম্প্রতি ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় নেতারা এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে তারা ট্রাম্পের এই শুল্ক আরোপের হুমকিকে ট্রান্স আটলান্টিক সম্পর্ককে খাটো করার শামিল বলে অভিহিত করেছেন। নেতারা সতর্ক করে দিয়েছেন যে, এর ফলস্বরূপ ভবিষ্যতে অত্যন্ত খারাপ পরিণতি হতে পারে। তারা ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষার পক্ষে তাদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, ন্যাটো সদস্য দেশগুলো এ বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে, ট্রাম্পের এই হুমকির প্রতিবাদে গ্রিনল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে ইতোমধ্যে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা এরদোয়ানের

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকির প্রতিবাদ, ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না: ডেনমার্ক

আপডেট সময় : ১০:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬