ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মেরিটাইম খাতের প্রশিক্ষিত তরুণেরাই দেশের ভবিষ্যৎ সম্পদ: নৌমন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আন্তর্জাতিক সমুদ্রপথে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে দক্ষ জনশক্তির বিকল্প নেই। মেরিটাইম ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটরাই ভবিষ্যতে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবে। শনিবার সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, শুধুমাত্র তাত্ত্বিক শিক্ষা নয়, বরং দক্ষতাভিত্তিক কারিগরি শিক্ষাই কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়। সমুদ্রগামী ক্যাডেটদের পেশাদারিত্বের সাথে চ্যালেঞ্জ মোকাবিলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতিতে মেরিটাইম খাতের অবদান বাড়াতে সরকার এই সেক্টরকে আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

মেরিটাইম খাতের প্রশিক্ষিত তরুণেরাই দেশের ভবিষ্যৎ সম্পদ: নৌমন্ত্রী

আপডেট সময় : ০১:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬