আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ‘মব’ শব্দ ব্যবহারে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এই শব্দ ব্যবহার করে বিপ্লবের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে চিফ প্রসিকিউটরের এই বক্তব্যকে ‘হুমকি’ হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক এক সংলাপে এই ঘটনা ঘটে।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত এই সংলাপে অংশ নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘মব’ শব্দটি প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। তিনি বাস্তিল দুর্গের পতনকে রাস্তার ছিনতাইকারীদের ‘মব’-এর সঙ্গে এক করে না দেখার আহ্বান জানান।
তাজুল ইসলাম আরও বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিপ্লবের যে সাফল্য, সেইটার সাথে ‘মব’ শব্দ বারবার ব্যবহার করে যারা বিপ্লব করেছেন, তাদের প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহল থেকে করা হয়, আমি বলব সবারই সংযত হওয়া উচিত। এ ধরনের প্রচেষ্টা কখনো করবেন না এবং এটি গ্রহণযোগ্যও নয়।” তিনি স্পষ্ট করে বলেন, যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা উচিত।
চিফ প্রসিকিউটরের বক্তব্য শেষ হওয়ার পর তিনি যখন অনুষ্ঠানস্থল ত্যাগ করেন, তখন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তার এই বক্তব্যকে ‘থ্রেট’ বা ‘হুমকি’ হিসেবে উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 















