ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দেশ থেকে তদন্তের জন্য বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দেশ থেকে তদন্তের জন্য বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগুন লাগার আসল কারণটা কী, তা শনাক্ত করতে এবং বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করার জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা খুব শীঘ্রই এসে ঘটনাস্থল দেখবেন এবং নমুনা সংগ্রহ করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে প্রচুর কেমিক্যাল থাকার কারণেই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। যেহেতু আগুনে দাহ্য পদার্থের পরিমাণ বেশি ছিল, তাই এটি নিয়ন্ত্রণে আনতেও বেশ বেগ পেতে হয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিমানবন্দরের নিজস্ব চারটি ইউনিট রয়েছে। আমরা আশা করেছিলাম, তাদের উদ্যোগেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু প্রচুর দাহ্য পদার্থ থাকা এবং সেই সাথে বাতাসের কারণে আগুন নেভাতে সময়টা বেশি লেগেছে।”

তিনি আরও বলেন, “এই অগ্নিকাণ্ডের পেছনে কোনো ধরনের অব্যবস্থাপনা ছিল কি না, তা তদন্ত করতেই আমরা চারটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছি। তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান চালাবেন। আগুনের আসল কারণ কী ছিল এবং এর জন্য কারো কোনো দায় আছে কি না, সেটাই তারা খতিয়ে দেখবেন।”

প্রসঙ্গত, গত সপ্তাহে বিমানবন্দরের কার্গো ভিলেজে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক কার্গো প্যাকেজ এবং বিভিন্ন কুরিয়ার কোম্পানির অসংখ্য পণ্যসামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক মাসেই ৯ বার কাঁপল বাংলাদেশ: ঘন ঘন ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ, প্রস্তুতিতে জোরের তাগিদ

কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দেশ থেকে তদন্তের জন্য বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৩:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫