ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

পাকিস্তানি ক্রিকেটে ২৩২ বছরের বিশ্বরেকর্ড ভাঙল, ৪০ রানের লক্ষ্য দিয়েও অবিশ্বাস্য জয় পিটিভির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ক্রিকেটের বিশ্ব রেকর্ডের পাতায় নতুন করে নিজেদের নাম লেখালো পাকিস্তান টেলিভিশন (পিটিভি) দল। প্রেসিডেন্টস ট্রফির গ্রেড-১ ম্যাচে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস (এসএনজিপিএল)-কে মাত্র ৪০ রানের লক্ষ্য দিয়েও অবিশ্বাস্যভাবে ২ রানে জয় তুলে নিয়েছে পিটিভি। এর মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বনিম্ন রান তাড়া করতে দিয়ে জয় ছিনিয়ে নেওয়ার ২৩২ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লো দলটি।

চার দিনের ম্যাচের তৃতীয় দিনে এমন নাটকীয়তা সত্যিই বিরল। জয়ের জন্য এসএনজিপিএলের সামনে লক্ষ্য ছিল মাত্র ৪০ রান। কিন্তু পিটিভির বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ১৯.৪ ওভারে মাত্র ৩৭ রানেই গুটিয়ে যায় এসএনজিপিএল। ফলে ২ রানের এক শ্বাসরুদ্ধকর জয় পায় পিটিভি, যা ক্রিকেট ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করেছে।

আগের রেকর্ডটি প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে ২৩২ বছর আগে, ১৭৯৪ সালে ইংল্যান্ডের লর্ডসে। সেবার মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে ওল্ডফিল্ড দল ৪১ রানের লক্ষ্য দিয়েও ৬ রানে জয় পেয়েছিল। এমসিসি সেদিন ৩৪ রানে অলআউট হয়েছিল। দীর্ঘ ২৩২ বছর ধরে অক্ষুণ্ণ থাকা সেই বিশ্বরেকর্ড এবার পাকিস্তানের মাটিতে ভাঙলো।

ম্যাচের প্রথম ইনিংসে পিটিভি ১৬৬ রান সংগ্রহ করে। জবাবে এসএনজিপিএল ২৩৮ রান করে ৭২ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে পিটিভি ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৯৯ রান তুলেছিল এবং ২৭ রানে এগিয়ে ছিল। তৃতীয় দিনে তাদের স্কোরে যোগ হয় মাত্র ১২ রান, ফলে পিটিভির দ্বিতীয় ইনিংস শেষ হয় ১১১ রানে। এতে এসএনজিপিএলের সামনে জয়ের জন্য ৪০ রানের সহজ লক্ষ্য দাঁড়ায়, যা শেষ পর্যন্ত অসম্ভব হয়ে ওঠে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আহত যুবকের মৃত্যু, চাঞ্চল্য

পাকিস্তানি ক্রিকেটে ২৩২ বছরের বিশ্বরেকর্ড ভাঙল, ৪০ রানের লক্ষ্য দিয়েও অবিশ্বাস্য জয় পিটিভির

আপডেট সময় : ০৪:১৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬