ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যুব বিশ্বকাপে আজ অগ্নিপরীক্ষা: ভারতের মুখোমুখি বাংলাদেশের যুবারা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বয়সভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আজ বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। গত বৃহস্পতিবার ভারত ও যুক্তরাষ্ট্রের লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা উঠেছে এই বৈশ্বিক আসরের। টুর্নামেন্টের শুরুতেই শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

যুব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। এ পর্যন্ত ১৫টি আসরের মধ্যে রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছে তারা। ২০২২ সালের সর্বশেষ আসরেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। অন্যদিকে, বাংলাদেশ এই আসরে একবারই শিরোপার স্বাদ পেয়েছে। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে এই ভারতকেই হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আকবর আলীর দল। সেই সুখস্মৃতি সঙ্গী করেই আজ মাঠে নামবে যুবারা।

এবারের আসরে বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আজকের উদ্বোধনী ম্যাচের পর আগামী ২০ জানুয়ারি নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বুলাওয়েতে অনুষ্ঠিত হলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়াইটি হবে হারারেতে। উল্লেখ্য, এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যৌথভাবে জিম্বাবুয়ে ও নামিবিয়া আয়োজন করলেও বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের মাটিতে।

দেশের ক্রিকেট ভক্তদের জন্য ম্যাচটি সরাসরি উপভোগের সুযোগ থাকছে। আইসিসি জানিয়েছে, ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে ভারতীয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টস। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম র‌্যাবিটহোল-এর মাধ্যমেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন-ইসরাইল সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা: ইসরাইলি সেনাপ্রধানের বক্তব্য

যুব বিশ্বকাপে আজ অগ্নিপরীক্ষা: ভারতের মুখোমুখি বাংলাদেশের যুবারা

আপডেট সময় : ০৯:০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬