ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

অভিমান ভুলে গ্যালারিতে প্রাণের জোয়ার, বয়কট শেষে মাঠে ফিরল দর্শক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ক্রিকেটারদের ধর্মঘট প্রত্যাহারের পর মাঠের লড়াই শুরু হতেই গ্যালারিতে ফিরেছে প্রাণের স্পন্দন। সব শঙ্কা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রচারণাকে বুড়ো আঙুল দেখিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেছে দর্শকদের উপচে পড়া ভিড়। শুক্রবার ছুটির দিনে গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন প্রায় ২১ হাজার দর্শক, যা থেকে একদিনেই টিকিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৬ লাখ টাকা।

সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের খেলা বয়কটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের একটি বড় অংশ পাল্টা বয়কটের ডাক দিয়েছিল। ফলে মাঠে দর্শক উপস্থিতি নিয়ে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের মধ্যে এক ধরনের সংশয় ছিল। তবে শুক্রবারের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। মাঠের লড়াই শুরুর অনেক আগে থেকেই স্টেডিয়ামের প্রবেশদ্বারগুলোতে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। সময়ের সাথে সাথে সেই ভিড় জনসমুদ্রে পরিণত হয়।

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগেই দর্শকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম এলাকা। গ্যালারিতে তিল ধারণের ঠাঁই ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে যারা খেলা না দেখার ঘোষণা দিয়েছিলেন, তাদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিসিবি কর্মকর্তাদের যেমন অবাক করেছে, তেমনি ক্রিকেটারদের মনেও স্বস্তি ফিরিয়েছে।

দুপুরের ম্যাচ শেষে সন্ধ্যা নামতেই দর্শকদের ঢল আরও বাড়তে থাকে। কৃত্রিম আলোয় শেরেবাংলার গ্যালারি যেন নতুন রূপ পায়। ক্রিকেটপ্রেমীদের এই উন্মাদনা প্রমাণ করেছে, মাঠের বাইরের সব বিতর্ক ছাপিয়ে দিনশেষে ক্রিকেটই জয়ী হয়েছে। অভিমান ভুলে প্রিয় দলের সমর্থনে দর্শকদের এই ফিরে আসা দেশের ক্রিকেটের জন্য এক ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া

অভিমান ভুলে গ্যালারিতে প্রাণের জোয়ার, বয়কট শেষে মাঠে ফিরল দর্শক

আপডেট সময় : ১১:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬