ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ ও জাদুঘরে ই-টিকিটিং উদ্বোধন: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পর্যটকদের ভোগান্তি কমানো এবং মূল্যবান সময় সাশ্রয়ের লক্ষ্যে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ ও সংলগ্ন জাদুঘরে চালু হয়েছে অত্যাধুনিক ই-টিকিটিং সেবা। গত শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল সেবার উদ্বোধন করা হয়। এর ফলে দর্শনার্থীদের প্রবেশ আরও সহজ ও সুগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব প্রধান অতিথির বক্তব্যে বলেন, ই-টিকিটিং সেবা চালুর মাধ্যমে দর্শনার্থীদের মূল্যবান সময় বাঁচবে এবং তাদের ভোগান্তিও অনেক কমবে। এটি দেশের পর্যটন ব্যবস্থাপনায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ।

তিনি আরও বলেন, ষাট গম্বুজ মসজিদসহ সমসাময়িক অন্যান্য স্থাপনার যে অনন্য স্থাপত্যশৈলী রয়েছে, সেই আদলে উন্নয়ন কাজ করা গেলে বাগেরহাটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির এই ব্যবহার দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করবে এবং আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাগেরহাট নতুনভাবে পরিচিতি লাভ করবে।

এসময় অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক লাভলী ইয়াসমিন, বাগেরহাট জাদুঘরের তত্ত্বাবধায়ক মোঃ জাহেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল জার্মান থেকে অনূদিত হ্যারমান হেসের গ্রন্থ বইমেলায়

বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ ও জাদুঘরে ই-টিকিটিং উদ্বোধন: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

আপডেট সময় : ০৯:১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬