ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বিক্ষোভ শেষে মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভের জেরে আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে মুক্তি দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে আটক হওয়া সকল বিরোধী নেতাকে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী বাসভবনের সামনে ধরনায় বসেন রাহুল গান্ধী। তিনি সেখানে রাতভর অবস্থান কর্মসূচির ঘোষণা দিলে দিল্লি পুলিশ তাকে আটক করে। রাহুল গান্ধীকে আটকের পর তার মা ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী থানায় যান। পরে ছত্রসাল স্টেডিয়াম থেকে রাহুল গান্ধীকে মুক্তি দেওয়ার পর তিনি থানা ত্যাগ করেন। একই সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ অন্য বিরোধী নেতাদেরও ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী মোদি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে কংগ্রেস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজয়ী স্প্যানিশ ফুটবল দলের রাজকীয় সংবর্ধনা: মাদ্রিদের রাজপথে লাখো মানুষের উল্লাস

বিক্ষোভ শেষে মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা

আপডেট সময় : ১০:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬