ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

১৭ বছর পর শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ান অ্যাথলেটিকস: আজ ৫টি ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর পর আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভারতের রাঁচিতে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতা। চতুর্থ দক্ষিণ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশও অংশ নিচ্ছে।

পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। সবগুলো ইভেন্ট ঝাড়খণ্ডের রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।মোট দুইশ’র বেশি অ্যাথলেট এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। স্বাগতিক ভারত থেকে ৭৮ জন এবং শ্রীলঙ্কা থেকে ৬৩ জন অ্যাথলেট যোগ দিচ্ছেন।

বাংলাদেশ থেকে ১৯ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন।প্রথম দিনে বাংলাদেশের অ্যাথলেটরা মোট ৫টি ইভেন্টে অংশগ্রহণ করবেন:১০০ মিটার (পুরুষ) রাউন্ড-১: রাত ৮টায় অংশ নেবেন মো. ইসমাইল ও আব্দুল মোতালেব।১০০ মিটার (মহিলা) রাউন্ড-১: রাত সোয়া ৮টায় অংশগ্রহণ করবেন সুমাইয়া দেওয়ান।৫০০০ মিটার স্প্রিন্ট (পুরুষ): আল আমিন দৌড়াবেন রাত সাড়ে ৮টায়।৫০০০ মিটার স্প্রিন্ট (মহিলা): রিংকি বিশ্বাস নামবেন রাত ৮টা ৫০ মিনিটে।মিক্সড রিলে ৪*৪০০ মিটার: এই ইভেন্টে বাংলাদেশের হাফিজুর রহমান, লুসাদ ইসলাম, নাজিমুল হক রনি, শিরিন আক্তার, নুসরাত জাহান রুনা ও বর্ষা খাতুন অংশ নেবেন।আজ রাতে অনুষ্ঠিতব্য ফাইনালগুলো হলো: পুরুষদের ১০০ মিটার ফাইনাল রাত সাড়ে ৯টায় এবং মেয়েদের ফাইনাল রাত ৯টা ৪০ মিনিটে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাটকা রক্ষায় পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি

১৭ বছর পর শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ান অ্যাথলেটিকস: আজ ৫টি ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ

আপডেট সময় : ০৫:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫