বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা এবং ২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শনিবার রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪০১ জন ভোটারের মধ্যে ৩৬৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাফুফে মনোনীত প্রার্থী আর. আলম। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাদাত হোসেন সোহেল। এছাড়া সহ-সভাপতি পদে শাহাদাত হোসেন বাদল ও আব্দুল হান্নান মিরন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলমগীর সরকার ও মো. নাহিদ এবং কোষাধ্যক্ষ পদে নুরুজ্জামান নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও যোগ্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হাসান তুষার, সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান বাবু এবং সুজিত ব্যানার্জিসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অভিজ্ঞ রেফারিরা। নবনির্বাচিত কমিটি আগামীতে দেশের ফুটবল রেফারিদের মানোন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ এবং পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
রিপোর্টারের নাম 




















