ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধুর প্রাণহানি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজারে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকা-সোনাপুর মহাসড়কের মাইজদী বাজার কেরানি মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ (২৩) এবং একই গ্রামের কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন অভি ও হৃদয়। পথে ঢাকা-সোনাপুর মহাসড়কের মাইজদী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যান আচমকা ইউটার্ন নেয়। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটির সাথে পিকআপের সরাসরি সংঘর্ষ হয়। এতে দুই আরোহী সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভি দেব নাথকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, মোটরসাইকেল আরোহী হৃদয় চন্দ্র শীল এবং পিকআপ ভ্যানের চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিকে হৃদয়ের মৃত্যু হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সুপেয় পানি সরবরাহ উদ্যোগ

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধুর প্রাণহানি

আপডেট সময় : ০২:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬