ঢাকা ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ক্রিকেট সঙ্কট নিরসন: সমঝোতায় বিসিবি-ক্রিকেটাররা, শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দিনব্যাপী উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেটারদের মধ্যে সমঝোতা হয়েছে। এর ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার থেকেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে বৃহস্পতিবারের স্থগিত হওয়া ম্যাচগুলো নতুন করে সাজানো হয়েছে।

বৃহস্পতিবার দিনভর নানান শঙ্কা আর অনিশ্চয়তার পর গভীর রাতে দুই পক্ষের মধ্যে এই গুরুত্বপূর্ণ সমঝোতা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার স্থগিত হওয়া দুটি ম্যাচ শুক্রবার থেকে শুরু হওয়া ঢাকা পর্বের প্রথম দুই দিন অনুষ্ঠিত হবে। এতে ১৬ জানুয়ারির ম্যাচটি ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচটি ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ফলে ১৮ জানুয়ারির পূর্বনির্ধারিত বিশ্রাম দিবসটিও এখন খেলার দিন হিসেবে বিবেচিত হবে। এছাড়াও, প্লে-অফের প্রথম দিনের খেলা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ১৯ জানুয়ারির পরিবর্তে এটি এখন ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এর আগে, বৃহস্পতিবার ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিলে বিপিএলের কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ক্রিকেটারদের সংগঠন কোয়াব-এর সভাপতি মোহাম্মদ মিঠুন দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন।

কেন বিসিবির পদক্ষেপের পরও দ্বিতীয় ম্যাচ খেলতে নামেননি ক্রিকেটাররা, এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ মিঠুন জানান, ওই সময় তাদের সঙ্গে বোর্ডের সঠিক যোগাযোগ হয়নি। তিনি বলেন, ‘আমরা প্রতিনিয়ত বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমরা মিঠু ভাইকে ওই সময় ফোন করেও বলেছিলাম আমরা হোটেলে অপেক্ষা করছি, আপনারা আসুন। আমরা ক্রিকেটাররা আপনাদের সঙ্গে কথা বলব। কিন্তু বোর্ডের বিভিন্ন ইস্যুতে আটকে যাওয়ায় তিনি আসতে পারেননি। ওই সময় আমরা এমন কোনো জায়গায় পৌঁছাতে পারিনি, যেটার কারণে আমরা দ্বিতীয় ম্যাচে যেতে পারিনি।’

এদিকে, ক্রিকেটারদের ধর্মঘটের ঘটনায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। যদিও তার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে বিসিবি ৪৮ ঘণ্টার মধ্যে তার কাছ থেকে জবাব পাওয়ার ব্যাপারে আশাবাদী। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ কারণসহ লিখিত জবাব না পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সঙ্গেও কথা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধকে ভয় পায় না, আত্মসমর্পণের চেয়েও বেশি ভীত

ক্রিকেট সঙ্কট নিরসন: সমঝোতায় বিসিবি-ক্রিকেটাররা, শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল

আপডেট সময় : ১০:০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬