বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক বিতর্কিত মন্তব্য জাতীয় ক্রিকেটাঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে তাকে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিসিবি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নোটিশের জবাব চাওয়া হয়েছে। আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।
সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ হিসেবে আখ্যায়িত করে আলোচনার জন্ম দেন নাজমুল ইসলাম। এর রেশ কাটতে না কাটতেই ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে বেতন নির্ধারণের পক্ষে মন্তব্য করে তিনি আবারও সমালোচনার মুখে পড়েন।
বিসিবি পরিচালকের এমন সব মন্তব্যের প্রেক্ষিতে ক্রিকেটার্স ওয়েলফায়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তার পদত্যাগের দাবি জানিয়েছে। কোয়াবের পক্ষ থেকে বলা হয়েছে, যদি নাজমুল ইসলাম পদত্যাগ না করেন, তবে তারা সব ধরনের ক্রিকেট বয়কটের ডাক দেবেন। এই প্রেক্ষাপটে বিসিবি কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে এবং পরিচালক নাজমুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পথে এগোচ্ছে।
রিপোর্টারের নাম 























