ঢাকা ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ব্যক্তিগত মন্তব্যের দায় নেবে না বিসিবি: ক্রিকেটারদের প্রতি পূর্ণ সমর্থন ও দুঃখ প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালকের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, সংশ্লিষ্ট সদস্যের ওই বক্তব্যের সঙ্গে বোর্ডের কোনো সম্পর্ক নেই এবং ক্রিকেটারদের প্রতি বিসিবির পূর্ণ সমর্থন ও সম্মান বজায় রয়েছে।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে বোর্ড ওই সদস্যের মন্তব্যের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। বিসিবি জানায়, এ ধরনের মন্তব্য বোর্ডের মূলনীতি, মূল্যবোধ এবং প্রাতিষ্ঠানিক অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী। দেশের ক্রিকেটের সেবায় নিয়োজিত ব্যক্তিদের কাছ থেকে যে ধরনের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয়, উক্ত মন্তব্য তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মনে করে বিসিবি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বোর্ডের নির্ধারিত মুখপাত্র কিংবা মিডিয়া ও কমিউনিকেশনস বিভাগ থেকে প্রচারিত বক্তব্যই কেবল বিসিবির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য হবে। কোনো পরিচালক বা বোর্ড সদস্যের ব্যক্তিগত মতামতের দায়ভার বিসিবি গ্রহণ করবে না এবং এ ধরনের বক্তব্যকে বোর্ড কোনোভাবেই সমর্থন করে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি কোনো ব্যক্তির আচরণ বা মন্তব্য ক্রিকেটারদের জন্য অসম্মানজনক হয় কিংবা দেশের ক্রিকেটের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ করে, তবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতীত ও বর্তমান সকল ক্রিকেটারের প্রতি নিজেদের অবিচল শ্রদ্ধা পুনর্ব্যক্ত করে বিসিবি বলেছে, যারা নিষ্ঠার সঙ্গে লাল-সবুজের প্রতিনিধিত্ব করেছেন, তারাই বাংলাদেশ ক্রিকেটের মূল শক্তি। ক্রিকেটারদের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের স্বার্থ রক্ষা করাকে বিসিবি সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। খেলাধুলার প্রতিটি স্তরে পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে বোর্ড অঙ্গীকারবদ্ধ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সতর্কতা মার্কিন দূতাবাসের

ব্যক্তিগত মন্তব্যের দায় নেবে না বিসিবি: ক্রিকেটারদের প্রতি পূর্ণ সমর্থন ও দুঃখ প্রকাশ

আপডেট সময় : ০৮:১৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬