ঢাকা ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ: ২০২৬ বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রকে বহিষ্কারের দাবি ব্রিটিশ এমপিদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

২০২৬ ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হলেও মাঠের লড়াইয়ের চেয়ে এখন বেশি আলোচনায় মাঠের বাইরের রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আগ্রাসী কর্মকাণ্ডের জেরে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকেই ফুটবল মহাযজ্ঞ থেকে বহিষ্কারের দাবি উঠেছে। চাঞ্চল্যকর এই দাবিটি এসেছে খোদ যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ ব্রিটেনের আইনপ্রণেতাদের পক্ষ থেকে।

ব্রিটেনের বিভিন্ন রাজনৈতিক দলের ২৩ জন পার্লামেন্ট সদস্য (এমপি) ফিফা বিশ্বকাপসহ বড় ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন। তাঁদের মতে, যে রাষ্ট্র আন্তর্জাতিক আইন এবং অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি ন্যূনতম শ্রদ্ধাশীল নয়, তাদের ফুটবলের এই বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার কোনো নৈতিক অধিকার নেই।

সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ঝটিকা অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে বন্দি করার ঘটনাটি বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এখানেই শেষ নয়, নাইজেরিয়ায় সামরিক অভিযান পরিচালনা এবং গ্রিনল্যান্ড, মেক্সিকো, কলম্বিয়া ও ইরানের মতো স্বাধীন দেশগুলোর ওপর ট্রাম্পের অব্যাহত হুমকির বিষয়টিও ব্রিটিশ এমপিদের এই কঠোর অবস্থানের পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে।

তীব্র বিড়ম্বনার বিষয় হলো, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করার জন্য ফিফা ট্রাম্পকে ‘শান্তি পুরস্কারে’ ভূষিত করেছিল। কিন্তু ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে সেই পুরস্কার গ্রহণের কয়েক সপ্তাহ পার হতে না হতেই ভেনেজুয়েলা ও নাইজেরিয়ায় সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি বিশ্বকাপের সহ-আয়োজক দেশ মেক্সিকোকেও ট্রাম্পের হুমকির মুখে পড়তে হয়েছে, যা ক্রীড়াঙ্গনের ভ্রাতৃত্ববোধের পরিপন্থী বলে মনে করছেন বিশ্লেষকরা।

লেবার পার্টি, লিবারেল ডেমোক্র্যাট, গ্রিন পার্টি এবং প্লাইড কামরুর ২৩ জন এমপি ওই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন। বিবৃতিতে তাঁরা সাফ জানিয়েছেন, বিশ্বকাপ বা অলিম্পিকের মতো বৈশ্বিক আসরকে কোনো পরাশক্তির আইন লঙ্ঘনের হাতিয়ার হতে দেওয়া যায় না। একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে আসা আন্তর্জাতিক আইনের চরম অবমাননা এবং এমন কর্মকাণ্ডের পর যুক্তরাষ্ট্রকে বিশ্ব ফুটবলের আসরে রাখা অযৌক্তিক বলে মনে করেন এই ব্রিটিশ আইনপ্রণেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সতর্কতা মার্কিন দূতাবাসের

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ: ২০২৬ বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রকে বহিষ্কারের দাবি ব্রিটিশ এমপিদের

আপডেট সময় : ০৮:১৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬