ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

অমর একুশে বইমেলা-২০২৬: নির্ধারণ হলো সময়সূচি, ছুটির দিনে সকাল থেকে খোলা

অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে গঠিত পরিচালনা কমিটির প্রথম বৈঠকে মেলার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা পাঠক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে। তবে সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বাংলা একাডেমিতে অনুষ্ঠিত পরিচালনা কমিটির বৈঠকে এই সময়সূচি নির্ধারণ করা হয়।

বাংলা একাডেমির সচিব এবং অমর একুশে বইমেলা-২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজকের বৈঠকে মেলার সার্বিক প্রস্তুতি, স্টল বরাদ্দ, ইভেন্ট ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পরিচালনাগত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ড. সেলিম রেজা আরও জানান, বইমেলার স্টল বরাদ্দের জন্য আগামী ১৬ জানুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন আহ্বান করা হবে। কতটি স্টল বরাদ্দ দেওয়া হবে, তা প্রাপ্ত আবেদনের ওপর নির্ভর করবে।

এবারের বইমেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে ‘বর্তমান বাংলা লিমিটেড’। স্পন্সর সংক্রান্ত বিষয়গুলোও তারাই দেখভাল করবে বলে বৈঠকে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে ১৮ বছর পর বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল: নতুন নেতৃত্বে দল পুনর্গঠন ও তৃণমূলে শক্তিশালীকরণের বার্তা

অমর একুশে বইমেলা-২০২৬: নির্ধারণ হলো সময়সূচি, ছুটির দিনে সকাল থেকে খোলা

আপডেট সময় : ১১:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬