ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে যুদ্ধাপরাধ মামলার আলামত প্রদর্শনের অনুমতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তকালে জব্দ করা বিভিন্ন আলামত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ গ্যালারিতে এক মাসের জন্য প্রদর্শনের অনুমতি দিয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন।

প্রসিকিউটর গাজী এমএইচ তামীম সাংবাদিকদের জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে ঘোষিত গণভবনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ২০ জানুয়ারি এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। জাদুঘর কর্তৃপক্ষ এই ঐতিহাসিক আলামতগুলো প্রদর্শনের জন্য প্রসিকিউশনের মাধ্যমে ট্রাইব্যুনালে আবেদন করেছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এক মাসের জন্য প্রদর্শনের অনুমতি দিয়েছেন। একটি নির্দিষ্ট তারিখ থেকে শুরু হয়ে এক মাসব্যাপী এই গুরুত্বপূর্ণ আলামতগুলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাখা যাবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব মামলার বিচারকাজ ইতোমধ্যে নিস্পত্তি হয়েছে অথবা যেগুলো এখনো চলমান, সেসব মামলার তদন্তকালে জব্দ করা বিভিন্ন উপাদান, যেমন – গুলি, অস্ত্র, রক্তমাখা পোশাক এবং যেসব চেয়ারে বন্দিদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, সেই সব বিভীষিকাময় আলামত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রদর্শন করা হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম মানবতাবিরোধী অপরাধের ভয়াবহতা সম্পর্কে জানতে পারবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গিয়াস উদ্দিন সেলিমের নতুন চমক ‘পথের প্যাঁচাল’: ইয়াশ ও বহ্নির ভিন্নধর্মী রসায়ন

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে যুদ্ধাপরাধ মামলার আলামত প্রদর্শনের অনুমতি

আপডেট সময় : ১১:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬