ঢাকা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায়: ভক্তদের জন্য সীমিত সুযোগ, সঙ্গে কিংবদন্তি সিলভা

বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত সোনালি ট্রফিটি বিশ্বভ্রমণের অংশ হিসেবে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের এই ট্রফিটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ট্রফির সঙ্গে ছিলেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি মিডফিল্ডার গিলবার্তো সিলভা, যা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে ট্রফিটি গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর চেয়ারম্যান আশিক চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দেশের শীর্ষস্থানীয় এই ব্যক্তিরা ট্রফি গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে এর গুরুত্ব তুলে ধরেন।

বিমানবন্দর থেকে সরাসরি ট্রফিটি রাজধানীর হোটেল র‍্যাডিসন ব্লুতে নিয়ে যাওয়া হয়। সেখানে কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরা বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত সরাসরি ট্রফিটি দেখার এবং এর সঙ্গে ছবি তোলার বিরল সুযোগ পাবেন।

তবে, সাধারণ দর্শকদের জন্য ফিফা বিশ্বকাপ ট্রফিটি উন্মুক্ত থাকছে না। দেশের সার্বিক পরিস্থিতি এবং ফিফার কঠোর প্রটোকল বিবেচনায় ট্রফি ঘিরে আয়োজনটি সংক্ষিপ্ত ও সীমিত পরিসরে রাখা হয়েছে। এই আয়োজনের মূল লক্ষ্য হলো ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের প্রচার ও ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করা। ২০২৬ সালের জুন ও জুলাই মাসে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে পরবর্তী ফিফা বিশ্বকাপ আসর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত ১৪৯

ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায়: ভক্তদের জন্য সীমিত সুযোগ, সঙ্গে কিংবদন্তি সিলভা

আপডেট সময় : ১১:১৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬