ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বিক্ষোভ দমনে ইরানের মৃত্যুদণ্ড প্রয়োগ বেআইনি: জাতিসংঘ

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে মৃত্যুদণ্ড ব্যবহারের পরিকল্পনাকে বেআইনি এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরান বিষয়ক জাতিসংঘের বিশেষ মানবাধিকার প্রতিবেদক মাই সাটো। তিনি বলেছেন, কর্তৃপক্ষ শান্তিপূর্ণ প্রতিবাদ দমাতে ফাঁসি কার্যকর করতেও প্রস্তুত।

বুধবার দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘের এই প্রতিবেদক জানান, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রয়োগের ঘোষণা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সুস্পষ্টভাবে সাংঘর্ষিক। এটি মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতার প্রতি দেশটির চরম অবজ্ঞারই বহিঃপ্রকাশ।

প্রতিবেদক মাই সাটো উল্লেখ করেন, ২৬ বছর বয়সী ইরানি বিক্ষোভকারী এরফান সোলতানিকে গত ৮ জানুয়ারি তেহরানের পশ্চিমে ফারদিসে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বুধবারই তার ফাঁসি কার্যকরের কথা ছিল।

মাই সাটো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, বুধবার সোলতানির ফাঁসি কার্যকর না হলেও, মৃত্যুদণ্ড ব্যবহারের ঘোষিত অভিপ্রায় এবং ‘মোহারেবেহ’ বা “ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা” অভিযোগে একজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া—সবই শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি কর্তৃপক্ষের চরম অবজ্ঞাকেই তুলে ধরে।

তিনি জোর দিয়ে বলেন, যেখানে সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করা হয়, সেখানে মৃত্যুদণ্ড কোনো দেশের প্রতিক্রিয়া হতে পারে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

বিক্ষোভ দমনে ইরানের মৃত্যুদণ্ড প্রয়োগ বেআইনি: জাতিসংঘ

আপডেট সময় : ১১:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬