ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বাকেরগঞ্জে ১০ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জে মাদক মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম আরিফুর রহমান বাবু, যিনি ওই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, একটি মাদক মামলায় আদালত তাকে দীর্ঘ মেয়াদে সাজা প্রদান করেন। রায়ের পর থেকেই বাবু আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ

বাকেরগঞ্জে ১০ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬