ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী নির্দিষ্ট কিছু বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক বা ফি আরোপের পরিকল্পনা করছে ইরান। দেশটির বার্তা সংস্থা আইএসএনএ’র বরাতে এই তথ্য জানা গেছে। ইরানের একটি প্রতিনিধি দলের সদস্য মাহমুদ নাবাভিয়ান জানিয়েছেন, শর্তসাপেক্ষে এবং ফি পরিশোধের বিনিময়ে জাহাজগুলোকে এই প্রণালি পার হওয়ার অনুমতি দেওয়া হবে।

এই সিদ্ধান্তকে লেবাননের সাম্প্রতিক যুদ্ধবিরতির সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেছেন নাবাভিয়ান। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই দাবির বিরোধিতা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, এই দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই।

বর্তমানে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ভিন্নধর্মী বক্তব্য পাওয়া যাচ্ছে। তবে সম্ভাব্য এই সমঝোতা বা চুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক দলিলাদি জনসমক্ষে আসেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

আপডেট সময় : ০২:২২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬