যুক্তরাষ্ট্র যদি ইরানের সমুদ্রবন্দরগুলো লক্ষ্য করে অবরোধ বজায় রাখে, তবে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে তেহরান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি উচ্চারণ করে। ইরান সরকার সাফ জানিয়ে দিয়েছে, তারা হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে চাইলেও ওয়াশিংটনের বৈরী আচরণ তাদের পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য করবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, মার্কিন প্রশাসন যদি অবরোধের মাধ্যমে ইরানের অর্থনৈতিক পথ রুদ্ধ করার চেষ্টা করে, তবে ইরান চুপ করে বসে থাকবে না। তারা নিজেদের স্বার্থ রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।
মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তেহরানের এই কড়া বার্তা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও এর আগে একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন বলে মুখপাত্র তার পোস্টে উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 






















