ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি উন্মুক্ত করার দাবি জানানো হলেও আন্তর্জাতিক নৌ-পরিবহণ শিল্পকে এখনো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আইএমও মহাসচিব এক সাক্ষাৎকারে জানান, যেকোনো ইতিবাচক পরিবর্তনকে তারা স্বাগত জানান, তবে বর্তমানে প্রাপ্ত তথ্যগুলো এখনো যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে প্রায় ২০ হাজার নাবিক এবং ২ হাজার জাহাজ ওই অঞ্চলে আটকা পড়ে আছে।
ডোমিঙ্গেজ আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়া অত্যন্ত জরুরি, তবে তা অবশ্যই নিরাপদ হতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নৌ-পরিবহণ সংশ্লিষ্টদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 






















