বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে এই প্রণালি অতিক্রম করতে হলে সব জাহাজকে তাদের পূর্বানুমতি নিতে হবে।
ইরানের সরকারি সূত্রগুলো জানিয়েছে, মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজসহ সব ধরণের বেসামরিক পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি থাকলেও কোনো দেশের যুদ্ধজাহাজ এই রুট ব্যবহার করতে পারবে না। মূলত এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতেই তেহরান এমন কঠোর অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। তেহরানের এই নতুন সিদ্ধান্ত বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি সরবরাহে নতুন কোনো প্রভাব ফেলে কি না, তা নিয়ে পর্যবেক্ষণ করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 























