ঢাকা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বিগ ব্যাশে রিশাদের ঘূর্ণি জাদু: ব্রিসবেনের বিপক্ষে নজরকাড়া বোলিং

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) নিজের অভিষেক মৌসুমেই বল হাতে দ্যুতি ছড়াচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। বুধবার ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচেও অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়েছেন তিনি। নিয়ন্ত্রিত বোলিং আর গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকার করে হোবার্ট হ্যারিকেনসের আস্থার প্রতিদান দিয়েছেন এই তরুণ তুর্কি।

ব্রিসবেনের বিপক্ষে নির্ধারিত ৪ ওভার বল করে মাত্র ২৭ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন রিশাদ। বিশেষ করে নিজের শেষ দুই ওভারে মাত্র ৬ রান দিয়ে তুলে নিয়েছেন মূল্যবান দুটি উইকেট। চলতি আসরে এখন পর্যন্ত ৯ ইনিংসে বোলিং করে ১৩টি উইকেট ঝুলিতে পুরেছেন তিনি, যেখানে তার সেরা বোলিং ফিগার ২৬ রানে ৩ উইকেট।

ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে রিশাদের দল হোবার্ট হ্যারিকেনস। পাওয়ার প্লের শেষ ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন রিশাদ। উসমান খাজা ও নাথান ম্যাকসুয়েনির বিপক্ষে সেই ওভারে ৫টি সিঙ্গেল দিয়ে শুরুটা মন্দ করেননি তিনি। তবে নিজের দ্বিতীয় অর্থাৎ ইনিংসের নবম ওভারে কিছুটা খরুচে ছিলেন রিশাদ, সেই ওভারে হজম করেন ১৬ রান।

ইনিংসের ১৪তম ওভারে তৃতীয় স্পেলে ফিরে আবারও ছন্দে ফেরেন এই লেগ স্পিনার। মাত্র ৫ রান দিয়ে তুলে নেন ম্যাট রেনশর গুরুত্বপূর্ণ উইকেট। এরপর ইনিংসের ১৯তম ওভারে অধিনায়ক ন্যাথান এলিস যখন রিশাদের হাতে বল তুলে দেন, তখন তিনি নিজের সামর্থ্যের পুরোটা প্রদর্শন করেন। অত্যন্ত চাপের মুখে করা সেই ওভারে মাত্র ১ রান দিয়ে সাজঘরে ফেরান মারনাস লাবুশেনকে। রিশাদের এমন মিতব্যয়ী ও কার্যকর বোলিং ব্রিসবেনের রানের গতি টেনে ধরতে বড় ভূমিকা পালন করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত ১৪৯

বিগ ব্যাশে রিশাদের ঘূর্ণি জাদু: ব্রিসবেনের বিপক্ষে নজরকাড়া বোলিং

আপডেট সময় : ০৯:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬