ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

গোল-স্কোরিংয়ের অনন্য ‘রজতজয়ন্তী’তে ক্রিশ্চিয়ানো রোনালদো

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বে অসম্ভবকে সম্ভব করাই যেন ক্রিশ্চিয়ানো রোনালদোর নেশা। বয়সকে কেবল একটি সংখ্যায় পরিণত করে পর্তুগিজ এই মহাতারকা ছুটছেন এক হাজার গোলের এক অবিশ্বাস্য মাইলফলকের দিকে। ফুটবল ইতিহাসে পেলের এক হাজার গোলের গালগল্প প্রচলিত থাকলেও, প্রতিযোগিতামূলক ফুটবলে সেই রেকর্ড এখনো অধরা। কিংবদন্তি পেলে ১৩৬৩ ম্যাচে ১২৭৯ গোল করলেও তার বড় একটি অংশ ছিল প্রীতি ম্যাচে। একইভাবে রোমারিও এক হাজার গোলের দাবি করলেও আনুষ্ঠানিক ফুটবলে তা পূর্ণ হয়নি। তবে সিআর সেভেন যেন কোমর বেঁধে নেমেছেন কেবল অফিশিয়াল গোলেই সহস্রাব্দের মাইলফলক স্পর্শ করতে।

পরিসংখ্যান বলছে, এই পর্তুগিজ ফরোয়ার্ড এখন পর্যন্ত ১৩০০টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ৯৫৯টি গোল করেছেন। প্রতি ম্যাচে তার গোলের গড় প্রায় ০.৭৪, যা আধুনিক ফুটবলে এক অকল্পনীয় দৃষ্টান্ত। আন্তর্জাতিক ফুটবলেও তিনি অপ্রতিদ্বন্দ্বী; পর্তুগালের জার্সিতে ২২৫ ম্যাচে করেছেন ১৪৩ গোল। ক্লাব ক্যারিয়ারে স্পোর্টিং লিসবন থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং বর্তমানে সৌদি আরবের আল নাসরের হয়ে জালের ঠিকানা খুঁজে নিচ্ছেন নিয়মিত।

রোনালদোর পেশাদার ক্যারিয়ারের শুরু ২০০2 সালে। সেই হিসেবে ২০২৬ সাল নাগাদ তার বর্ণাঢ্য ফুটবল যাত্রা পা দিয়েছে ২৫ বছরে। এই দীর্ঘ সময়ে এমন কোনো বছর যায়নি, যেখানে তিনি গোলের দেখা পাননি। সম্প্রতি আল কাদিসিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে নিজের গোল-স্কোরিং ক্যারিয়ারের ‘রজতজয়ন্তী’ বা ২৫ বছর পূর্ণ করার এক বিরল কীর্তি উদযাপন করেছেন তিনি। সবশেষ সোমবার রাতে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের বিপক্ষেও গোল পেয়েছেন এই মেগাস্টার। যদিও ম্যাচটিতে তার দল আল নাসর ৩-১ ব্যবধানে পরাজিত হয়েছে, তবে ব্যক্তিগত নৈপুণ্যে রোনালদো ছিলেন উজ্জ্বল। নতুন বছরের তিন ম্যাচে ইতোমধ্যে তার নামের পাশে যোগ হয়েছে দুটি গোল।

রোনালদোর গোল করার ধারাবাহিকতা লক্ষ্য করলে দেখা যায়, ২০১৩ সালে তিনি ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন। সেই এক পঞ্জিকাবর্ষে তিনি সর্বোচ্চ ৬৯টি গোল করেছিলেন। বিপরীতে, ক্যারিয়ারের শুরুতে ২০০৩ সালে করেছিলেন মাত্র একটি গোল। তবে ২০০৪ সালের পর থেকে আজ অবধি কোনো বছরেই তার গোলসংখ্যা দুই অঙ্কের নিচে নামেনি। অদম্য এই ইচ্ছাশক্তি আর শারীরিক সক্ষমতা ধরে রেখে রোনালদো এখন কেবল সময়ের অপেক্ষায়, কখন ফুটবল বিশ্ব দেখবে তার সেই কাঙ্ক্ষিত এক হাজারতম গোল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরাইল সংঘাত: ইসরাইলের দাবি, আকাশপথে ২০০০টির বেশি বোমা বর্ষণ

গোল-স্কোরিংয়ের অনন্য ‘রজতজয়ন্তী’তে ক্রিশ্চিয়ানো রোনালদো

আপডেট সময় : ০৮:২১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬