ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ভারতের বিপক্ষে সিরিজ খেলেই ব্যাট তুলে রাখছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক ও তারকা উইকেটকিপার-ব্যাটার অ্যালিসা হিলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আগামী ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে ভারতের বিপক্ষে একাধিক সংস্করণের সিরিজ শেষেই তিনি সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাবেন। ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার জানিয়েছেন, শুরুর দিকের তীব্র প্রতিযোগিতামূলক মানসিকতায় ভাটা পড়ায় তিনি ব্যাট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতের বিপক্ষে আসন্ন বহু-ফরম্যাটের সিরিজে অ্যালিসা হিলি অবশ্য টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবেন না। তিনি ওয়ানডে সিরিজ খেলবেন এবং এরপর ৬ থেকে ৯ মার্চ পর্যন্ত পার্থের ওয়াকা গ্রাউন্ডে ভারতের বিপক্ষে একটি দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টানবেন।

নিজের অবসরের ঘোষণা দিয়ে ‘উইলো টক’ পডকাস্টে হিলি বলেন, “মিশ্র অনুভূতি নিয়ে বলছি, ভারতের বিপক্ষে আসন্ন সিরিজটিই অস্ট্রেলিয়ার হয়ে আমার শেষ সিরিজ হতে চলেছে। আমি এখনো অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য উৎসাহী, তবে শুরুর দিকের সেই প্রতিযোগিতামূলক মানসিকতায় কিছুটা ভাটা পড়েছে। তাই মনে হচ্ছে, এটাই ক্যারিয়ার শেষ করার সঠিক সময়।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরাইল সংঘাত: ইসরাইলের দাবি, আকাশপথে ২০০০টির বেশি বোমা বর্ষণ

ভারতের বিপক্ষে সিরিজ খেলেই ব্যাট তুলে রাখছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি

আপডেট সময় : ১০:৩২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬