ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

প্রথমবারের মতো সাফ ফুটসাল, উদ্বোধনী দিনে ভারতের মুখোমুখি বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আজ থেকে থাইল্যান্ডের ব্যাংককে প্রথমবারের মতো শুরু হচ্ছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এই ঐতিহাসিক টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আজ মাঠে নামছে বাংলাদেশ। ব্যাংককের নানথাবুড়ি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

সাফ ফুটসালে এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ। ফুটসালের আন্তর্জাতিক অঙ্গনে পুরুষ দলের পথচলা সবে শুরু হয়েছে। এর আগে সম্প্রতি এশিয়ান কাপ বাছাইপর্বে খেলেছেন লাল-সবুজ জার্সিধারীরা। অবশ্য ২০১৮ সালে একবার এশিয়ান বাছাইপর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ নারী ফুটসাল দলও, তবে এরপর সেভাবে আর এগোয়নি দেশের নারী ফুটসাল। বর্তমানে তাবিথ আউয়াল দায়িত্ব নেওয়ার পর থেকে ফুটসালকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাফে বাংলাদেশ ফুটসাল দলের নেতৃত্ব দেবেন কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন ইন্তিশার মোস্তফা চৌধুরী। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় সহ-অধিনায়ক হিসেবে স্কোয়াডে আছেন মো. তুহিন ও কাজী ইব্রাহিম আহমেদ। দলের ডাগআউটে প্রধান কোচ হিসেবে থাকবেন অভিজ্ঞ ইরানি কোচ সাঈদ খোদারাওমি। তার অধীনেই প্রথমবারের মতো সাফ ফুটসালে নিজেদের শক্তি প্রদর্শন করতে নামছে লাল-সবুজ প্রতিনিধিরা।

বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইমরানুর রহমান। এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার আরও ছয়টি দেশ—ভারত, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কা। রাউন্ড রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই চ্যাম্পিয়নশিপ। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই শিরোপা জয় করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরাইল সংঘাত: ইসরাইলের দাবি, আকাশপথে ২০০০টির বেশি বোমা বর্ষণ

প্রথমবারের মতো সাফ ফুটসাল, উদ্বোধনী দিনে ভারতের মুখোমুখি বাংলাদেশ

আপডেট সময় : ১০:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬