ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

জাতীয় যুব হ্যান্ডবল: সেমিফাইনালে পঞ্চগড়, ঢাকা, যশোর ও কুষ্টিয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চলমান টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্টের জমজমাট লড়াই শেষে শেষ চারে জায়গা করে নিয়েছে পঞ্চগড়, ঢাকা, যশোর ও কুষ্টিয়া জেলা দল।

আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল। দুপুর দেড়টায় প্রথম সেমিফাইনালে পঞ্চগড়ের মুখোমুখি হবে যশোর। এরপর বিকেল ৩টায় দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী ঢাকার মোকাবিলা করবে কুষ্টিয়া।

প্রতিযোগিতার তৃতীয় দিনে মঙ্গলবার মাঠে গড়িয়েছে বেশ কয়েকটি ম্যাচ। এদিন দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে ঢাকা ও কুষ্টিয়া। ঢাকা তাদের দুটি ম্যাচেই বড় জয় তুলে নেয়। প্রথম ম্যাচে তারা ৩১-৩ গোলের বিশাল ব্যবধানে ফরিদপুরকে পরাজিত করে। প্রথমার্ধেই ঢাকা ১৭-২ গোলে এগিয়ে ছিল। দিনের অন্য ম্যাচে যশোরকে ৩৪-২৩ গোলে হারিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখে ঢাকার যুবারা। এ ম্যাচে প্রথমার্ধের স্কোর ছিল ১৮-১৩।

এদিকে কুষ্টিয়াও এদিন জোড়া জয় তুলে নিয়েছে। প্রথম ম্যাচে তারা মাদারীপুরকে ২৮-১৫ গোলে পরাজিত করে, যেখানে প্রথমার্ধে তারা ১৫-০৫ গোলে এগিয়ে ছিল। অন্য ম্যাচে চাঁপাইনবাবগঞ্জকে ২৮-১৬ গোলে হারায় কুষ্টিয়া। এই ম্যাচেও প্রথমার্ধে ১২-০৪ গোলে লিড ছিল তাদের।

দিনের অন্য ম্যাচগুলোতে পঞ্চগড় ৩৪-১৭ গোলে ময়মনসিংহকে এবং জামালপুর ২৪-১৩ গোলে নড়াইলকে পরাজিত করে। তবে দিনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটি ছিল চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহের মধ্যে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২৮-২৭ গোলের নাটকীয় জয় পায় চাঁপাইনবাবগঞ্জ। প্রথমার্ধে বিজয়ী দলটি ১৭-১৩ গোলে এগিয়ে ছিল। টুর্নামেন্টের সেমিফাইনাল ঘিরে এখন ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরাইল সংঘাত: ইসরাইলের দাবি, আকাশপথে ২০০০টির বেশি বোমা বর্ষণ

জাতীয় যুব হ্যান্ডবল: সেমিফাইনালে পঞ্চগড়, ঢাকা, যশোর ও কুষ্টিয়া

আপডেট সময় : ০৯:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬