মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও টস জিতেছে বাংলাদেশ। এবারও তারা শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রথম ওয়ানডেতে রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে তিন ম্যাচের সিরিজটি বর্তমানে ১-১ সমতায় রয়েছে।
সিরিজের এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলই তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি— উভয় দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, আকিম অগাস্ট, গুডাকেশ মোটি, খ্যারি পিয়েরে ও আকিল হোসেন।
রিপোর্টারের নাম 

























