ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচন সামনে রেখে সিইসির সাথে বিএনপির বৈঠক, ইউনূসের সাথে সংলাপ চলছে অন্যান্য দলেরও

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে দলটি আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন ভবনে যাবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিনিধিদলটি প্রধানত নির্বাচনী আসন পুনর্বিন্যাসসহ নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে।

এদিকে, রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে। গতকাল বুধবার (২২ অক্টোবর) বিকেলে সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের আগে এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন তথ্যটি নিশ্চিত করে জানান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।

অন্যদিকে, বুধবার সন্ধ্যা ৬টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছিল।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বেও একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শোরুম ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

নির্বাচন সামনে রেখে সিইসির সাথে বিএনপির বৈঠক, ইউনূসের সাথে সংলাপ চলছে অন্যান্য দলেরও

আপডেট সময় : ১১:০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫