ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

হবিগঞ্জে বাসচাপায় প্রাণ হারালেন অটোরিকশা চালক, ঘাতক চালক আটক

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার চারগাঁও হাফিজপুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম সাজু মিয়া। তিনি বাহুবল উপজেলার বানিয়াগাঁও এলাকার ফিরোজ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সাজু মিয়া তার অটোরিকশাটি নিয়ে হাফিজপুর গ্রাম থেকে মহাসড়কে উঠছিলেন। এসময় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো ব ১৫-২২৯৬) অটোরিকশাটিকে সরাসরি চাপা দেয়। বাসের প্রচণ্ড ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সাজু মিয়ার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। তারা মরদেহ উদ্ধার করে এবং ঘাতক বাসটিকে জব্দ করে। এ সময় বাসের চালককেও আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, অটোরিকশাটি মহাসড়কে ওঠার সময় সিলেটগামী বাসটি সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। বর্তমানে ঘাতক বাস ও চালক পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভের পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা সহ কংগ্রেস নেতারা

হবিগঞ্জে বাসচাপায় প্রাণ হারালেন অটোরিকশা চালক, ঘাতক চালক আটক

আপডেট সময় : ১২:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬