ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

সিরিজের ফয়সালা আজ: ওয়েস্ট ইন্ডিজ না বাংলাদেশ?

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই সিরিজ পকেটে পুরতে পারতো বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টাই হওয়া ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় সুপার ওভারে। সেখানে অবশ্য পেরে ওঠেনি টাইগাররা। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন এসে দাঁড়িয়েছে ফাইনালের মতো এক ম্যাচে। সুপার ওভারের সেই হতাশা ভুলে আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজ নির্ধারণী এই ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে।

এই মুহূর্তে তিন ম্যাচের সিরিজটি ১-১ সমতায়। প্রথম ম্যাচে বাংলাদেশ ৭৪ রানের বড় জয় পেয়েছিল, আর দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস সুপার ওভারে জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

সুপার ওভারের সেই জয় ক্যারিবীয়দের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিলেও বাংলাদেশের জন্য সেটা ছিল বেশ বড় একটা ধাক্কা। কারণ ম্যাচের প্রায় পুরোটা সময়ই স্বাগতিক দলের নিয়ন্ত্রণে ছিল। ধীরগতির উইকেটে ২১৪ রানের টার্গেট দেওয়ার পর বাংলাদেশ ১৬৩ রানেই ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট তুলে নিয়েছিল। তখনই সিরিজ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা। কিন্তু ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ ছিলেন আশার আলো। শেষ অবধি তিনি ইনিংস টেনে নিয়ে যান এমন এক জায়গায়, যেখান থেকে ম্যাচের মোড় যেকোনো দিকে ঘুরতে পারতো। শেষ মুহূর্তে একটি সহজ ক্যাচ মিসের মাশুলও দিতে হয় বাংলাদেশকে। শেষ ব্যাটার খ্যারি পিয়েরে শেষ বলে দুই রান নিয়ে ম্যাচটি টাই করে দেন।

এরপর সুপার ওভারে শেষ হাসি হাসে ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বিশ্বাস করেন, এই হতাশাজনক হারের প্রভাব সিরিজের শেষ ম্যাচে পড়বে না। তিনি বলেন, ‘শেষ ওভারে আমাদের হাতে তেমন বিকল্প ছিল না, তাই সাইফ হাসানকে দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম, একটা উইকেট পেলেই খেলা আমাদের দিকে চলে আসবে। যদি শেষ বলে সেই ক্যাচটা ধরতে পারতাম, ম্যাচটা আমাদেরই হতো। এখন আমরা পরের ম্যাচটি নিয়েই ভাবছি।’

মিরপুরকে বাংলাদেশ নিজেদের দুর্গ মনে করে। সেখানে জয় পেলেও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ কিন্তু সতর্ক। তিনি বরং দ্বিতীয় ওয়ানডের ভুলগুলো থেকে শিক্ষা নিতে চাইছেন। তিনি বলেন, ‘রান তাড়া করাটা বেশ কঠিন ছিল। আমাদের জন্য উইকেট হাতে রাখা খুব দরকার ছিল, কিন্তু শেষের দিকে আমরা বেশ কয়েকটি উইকেট হারিয়েছি। আশা করি, নিজেদের ব্যাটিং থেকে আমরা অনেক কিছু শিখেছি, যা পরের ম্যাচে কাজে লাগবে।’

এরপর তিনি যোগ করেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়ে একটা কথা আছে—আমরা সব সময় দর্শকদের উত্তেজনা ধরে রাখি! ম্যাচটা দারুণ ছিল। ছেলেরা শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পেরেছে দেখে আমি খুশি।’

পরিসংখ্যান বলছে, দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখনো সামান্য এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৯ ম্যাচে তাদের জয় ২৫টি, আর বাংলাদেশ জিতেছে ২২টি। বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

সিরিজ নির্ধারণী এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে বাংলাদেশ দলে মোস্তাফিজুর রহমানের জায়গায় পেসার তানজিম হাসান সাকিবকে দেখা যেতে পারে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘বেপরোয়া’, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ: ব্রিটিশ এমপি

সিরিজের ফয়সালা আজ: ওয়েস্ট ইন্ডিজ না বাংলাদেশ?

আপডেট সময় : ০৯:৩৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫