ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

আফকন সেমিফাইনালে মিশর: সালাহর জাদুতে বিদায় আইভরি কোস্ট

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মিশর। তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩-২ গোলে হারিয়েছে ফারাওরা। নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রেখে দলের জয়ে মূল ভূমিকা পালন করেন এই লিভারপুল সুপারস্টার।

মরক্কোর আগাদিরে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মিশর। ম্যাচের চতুর্থ মিনিটেই ওমর মারমুশের গোলে এগিয়ে যায় তারা। এরপর ৩২ মিনিটে সালাহর নিখুঁত কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন রামি রাবিয়া। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৪০ মিনিটে আহমেদ ফাতুহর আত্মঘাতী গোলে আইভরি কোস্ট এক গোল শোধ করে খেলায় ফেরে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও দুই গোলের লিড পুনরুদ্ধার করে মিশর। ম্যাচের ৫২ মিনিটে ইমাম আশুরের বাড়ানো বলে ঠাণ্ডা মাথায় গোল করে দলের ব্যবধান বাড়ান সালাহ। এবারের টুর্নামেন্টে এটি ছিল তার চতুর্থ গোল। তবে খেলার ৭৩ মিনিটে গুয়েলা দুয়ের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলে আইভরি কোস্ট। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিশর।

এই জয়ের ফলে আফকনে আইভরি কোস্টের বিপক্ষে মিশরের দাপট আরও জোরালো হলো। টুর্নামেন্টের ইতিহাসে দুই দলের ১২ বারের সাক্ষাতে মিশরের হার মাত্র একবার। আগামী বুধবার রাতে সেমিফাইনালে সেনেগালের মুখোমুখি হবে মিশর। ২০২১ সালের আফকন ফাইনালে টাইব্রেকারে এই সেনেগালের কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছিল ফারাওদের, তাই এটি তাদের জন্য প্রতিশোধের ম্যাচও বটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

আফকন সেমিফাইনালে মিশর: সালাহর জাদুতে বিদায় আইভরি কোস্ট

আপডেট সময় : ০৫:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬