ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সুপার ঈগলসের উড়ন্ত জয়, আলজেরিয়াকে বিদায় করে শেষ চারে নাইজেরিয়া

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এক রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে আলজেরিয়াকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে শক্তিশালী নাইজেরিয়া। শনিবার রাতে মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ম্যাচে সুপার ঈগলসরা ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে রিয়াদ মাহরেজদের।

টুর্নামেন্টে এর আগে রিয়াদ মাহরেজের একক নৈপুণ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আলজেরিয়া এদিন যেন নিজেদের ছায়া হয়ে ছিল। ম্যাচে একেবারেই প্রভাব বিস্তার করতে পারেনি তারা। অপরদিকে, ম্যাচের শুরু থেকেই নাইজেরিয়া নিজেদের দাপট বজায় রাখে। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙেন ভিক্টর ওসিমেন। ৪৭তম মিনিটে ব্রুনো ওনিয়েমেচির দারুণ ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। চলতি টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল, যা তাকে গোলদাতার তালিকায় শীর্ষের দিকে রেখেছে। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই মাত্র ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আকোর আদামস, যা আলজেরিয়ার ঘুরে দাঁড়ানোর সব স্বপ্ন ভেঙে দেয়।

এই জয়ের ফলে সুপার ঈগলসরা এখন সেমিফাইনালে স্বাগতিক মরক্কোর মুখোমুখি হবে। আগামী বুধবার অনুষ্ঠিতব্য এই মহারণে চতুর্থবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে মরক্কোর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে নাইজেরিয়াকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

সুপার ঈগলসের উড়ন্ত জয়, আলজেরিয়াকে বিদায় করে শেষ চারে নাইজেরিয়া

আপডেট সময় : ০৫:২৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬