ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আচরণবিধি ভাঙায় বাংলাদেশের বিপক্ষে খেলা শ্রীলঙ্কার পেসারকে আইসিসির তিরস্কার

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শ্রীলঙ্কার নারী ক্রিকেটার মালকি মাদারাকে বাংলাদেশ দলের বিপক্ষে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিরস্কার করেছে। গত সোমবার মুম্বাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে মালকি মাদারা আইসিসির আচরণবিধির লেভেল-১-এর ধারা ২.৫ লঙ্ঘন করেছেন বলে জানানো হয়েছে।

আইসিসি জানিয়েছে, তাদের আচরণবিধির ধারা ২.৫-এ বলা আছে যে, ‘খেলোয়াড় বা সহায়ক কর্মীদের এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা নিষিদ্ধ, যা কোনো ব্যাটারকে আউট হওয়ার পর অপমানিত করে বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া প্রদর্শনের প্ররোচনা দিতে পারে।’

ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারে, যখন মালকি মাদারা বাংলাদেশের ওপেনার ফারজানা হককে আউট করার পর তার খুব কাছাকাছি গিয়ে অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করেন। আইসিসির মতে, এই আচরণ ব্যাটারদের মধ্যে আক্রমণাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারত।

এই অপরাধের জন্য মালকি মাদারার শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ মার্চ থেকে মিলবে বাসের অগ্রিম টিকিট, অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

আচরণবিধি ভাঙায় বাংলাদেশের বিপক্ষে খেলা শ্রীলঙ্কার পেসারকে আইসিসির তিরস্কার

আপডেট সময় : ১২:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫