ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আমি বাংলাদেশের দালাল, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: বিসিবি পরিচালক নাজমুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা ও ভারতের নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন। এবার জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। নিজের এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে সাফ মানা করে দিয়েছেন তিনি। উল্টো নিজেকে ‘বাংলাদেশের দালাল’ হিসেবে দাবি করেছেন এই পরিচালক।

সম্প্রতি ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ এবং নিরাপত্তা নিয়ে বিসিবির সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন তামিম ইকবাল। এর প্রেক্ষিতেই নাজমুল ইসলাম তাকে ভারতের দালাল বলে আখ্যা দেন। বিসিবি পরিচালকের এমন আক্রমণাত্মক মন্তব্য ক্রিকেটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামসহ বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার তামিমের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিয়েছেন। এছাড়া ক্রিকেটারদের সংগঠন কোয়াব এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।

সমালোচনার মুখেও নাজমুল ইসলাম নিজের অবস্থানে অনড় রয়েছেন। শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বাংলা শব্দ ব্যবহারের কারণে হয়তো বিষয়টি অনেকের কাছে নেতিবাচক মনে হচ্ছে। তিনি বলেন, আমি যদি ইংরেজিতে বলতাম তবে হয়তো এমন বিতর্ক হতো না। আমিও তো একজন দালাল, তবে আমি বাংলাদেশের দালালি করি। দালালের ইংরেজি শব্দ ‘এজেন্ট’ বললে শুনতে হয়তো ভালো শোনায়, কিন্তু বাংলায় এটি শুনতে কিছুটা কটু লাগে।

তামিম ইকবালের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে নাজমুল ইসলাম বলেন, এখানে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি যা বলেছি তা দেশের মানুষের আবেগের প্রতিফলন। আমি মনে করি এটাই দেশের সাধারণ মানুষের মতামত। ফলে এখানে নতুন করে চিন্তা করার কিছু নেই।

এদিকে বিতর্ক চলাকালেই নিজের ফেসবুক পেজে নতুন একটি পোস্ট দিয়েছেন নাজমুল। সেখানে তিনি উল্লেখ করেন, মোস্তাফিজের ইস্যু ও ভারতে টাইগারদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে ক্রীড়া উপদেষ্টা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টাও এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। এমন অবস্থায় দেশের জাতীয় স্বার্থের বাইরে গিয়ে যারা ভারতের পক্ষ নিয়ে কথা বলছেন, তাদের নিয়ে তিনি ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন মাত্র। তবে একজন কিংবদন্তি ক্রিকেটারের এমন আচরণ তাকে ব্যথিত করেছে বলেও জানান তিনি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসের বিদায় ও নতুন সরকারের আগমনে ভারতের স্বস্তি এবং প্রত্যাশার দোলাচল

আমি বাংলাদেশের দালাল, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: বিসিবি পরিচালক নাজমুল

আপডেট সময় : ১০:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬