ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

পাকিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প, হতাহতের খবর নেই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে শুক্রবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পের প্রভাবে জনমনে আতঙ্ক ছড়ালেও এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ২টার দিকে কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তান ও চীনের শিনজিয়াং সীমান্ত এলাকায় এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৫৯ কিলোমিটার।

এদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূকম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং এর গভীরতা ছিল ১৪০ কিলোমিটার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পাকিস্তানের পাশাপাশি তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানের কিছু অংশেও এই কম্পন অনুভূত হয়েছে।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম ডনের তথ্যমতে, দেশটির রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়াসহ বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোনো প্রাণহানি বা সম্পদ বিনষ্ট হওয়ার সংবাদ পাওয়া যায়নি।

ভৌগোলিকভাবে পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের (অ্যারাবিয়ান, ইউরো-এশিয়ান ও ইন্ডিয়ান প্লেট) সংযোগস্থলে অবস্থিত। এর ফলে দেশের বেশ কয়েকটি এলাকায় একাধিক ফল্ট লাইন রয়েছে, যা এই অঞ্চলকে অত্যন্ত ভূমিকম্পপ্রবণ করে তুলেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আলবানিজের পরিবারের মামলা: ফিলিস্তিন ইস্যুতে আইনি লড়াই

পাকিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প, হতাহতের খবর নেই

আপডেট সময় : ১২:৪৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬