ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিল বাজুস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

স্থানীয় বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মানভেদে প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এর ফলে ভালো মানের সোনার ভরি এখন থেকে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকায় কেনা যাবে।

বৃহস্পতিবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই মূল্য তালিকা আগামী ৯ জানুয়ারি থেকে সারা দেশে কার্যকর হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সোনার দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা। ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা।

স্বর্ণের দাম হ্রাস পেলেও বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগের মতোই ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৯২৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৬৩৯ টাকায় বিক্রি হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবন সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া নজরদারি

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিল বাজুস

আপডেট সময় : ১১:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬